1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মত বিনিময় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ,ভালুকাপ্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার সন্ধায় ভালুকা উপজেলা টিউবওয়েল এন্ড স্যানেটারি এসোসিয়েশন, ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশন, টাইলস ও রঙ মিস্ত্রিদের সাথে ভালুকা পৌরসভার পাঁচ রাস্তা মোড়ে অডিট মার্কেটে ভালুকা বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভালুকা উপজেলা প্লাম্বার সেনেটারী এসোসিয়েশন শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আমিনুল হক খানের সঞ্চালনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এমএ হামিদ ক্বারী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাড. মোঃ উসমান গনি মল্লিক মাখন, সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ন কবির হিমন, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব খোরশেদ আলম ইমন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ টিটু, সাদেক খান প্রমুখ।

এছাড়াও এসময় উপজেলা বিএনপি পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী গণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!