1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পঠিত

আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে ও দুপুরে এই দুইটি ওয়ার্ডে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান-এর পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এতে ওয়ার্ডের বিভিন্ন এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলে, ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা অনেকটাই উপকৃত হয়েছেন। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!