1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ্ র‌্যালি ও আলাচনাসভা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহর ভালুকায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ্ উপলক্ষে র‌্যালি ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়ছ।

জানা যায়, ২৬ নভেম্বর উপজলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্দ্যেগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ্ উপলক্ষে আলােচনা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আলাচনা সভায় ভালুকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাে. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. মাে. নাজমুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলন ভালুকা পৌর প্রশাসক ও ভূমি কর্মকর্তা মাে. ইকবাল হােসাইন। এছাড়াও আরাে উপস্থিত ছিলন, উপজেলা কৃষি অফিসার নুসরাত জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাে.ইলিয়াস কাঞ্চন, জনতা ব্যাংক ব্যবস্থাপক মাে. মুসফিকুর রহমান আকদ, অগ্রনী ব্যাংক ব্যবস্থাপক আব্দুর লতিফ, এআইটি আবুল কালাম ও উপসহকারী প্রাণিসম্পদ অফিসার আজাহাদ ফকির প্রমূখ্য।

আলােচনা সভার আগে উপজেলা প্রাণি সম্পদ হাসপাতাল থেকে একটি র‌্যালি বের হয়ে পৌরসভার বিভিন রাস্তা প্রদক্ষিন শেষে আলােচনা সভায় অংশগ্রহন করেন।

ডা.আরিফুল ইসলাম বলেন, আজ আমরা প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করতে একত্রিত হয়েছি। প্রাণিসম্পদ শুধু আমাদের খাদ্য নিরাপত্তার অন্যতম উৎস নয়, বরং গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান এবং পুষ্টি নিশ্চিতকরণে অপরিসীম অবদান রাখছে।
ডিম ও মাংস উৎপাদন আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করছে। গবাদি পশু দুধ, মাংস ও চামড়া সরবরাহ করে শিল্প ও কৃষিকে সমৃদ্ধ করছে। ছাগল ও ভেড়া গ্রামীণ পরিবারের আয়ের অন্যতম ভরসা। মৎস্য খাত প্রাণিসম্পদের সঙ্গে যুক্ত থেকে আমাদের খাদ্য বৈচিত্র্য বাড়াচ্ছে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন মানে গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন। আধুনিক প্রযুক্তি, টিকা প্রদান, সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই খাতকে আরও এগিয়ে নিতে পারি।

পৌর প্রশাসক ও ভূমি কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, আজকের এই প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন আমাদের জাতীয় জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করছে। প্রাণিসম্পদ খাত বাংলাদেশের কৃষি অর্থনীতির অন্যতম স্তম্ভ। দুধ, ডিম, মাংস ও চামড়া উৎপাদনের মাধ্যমে এ খাত আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে এবং শিল্প ও কৃষিকে সমৃদ্ধ করছে।

প্রাণিসম্পদ শুধু খাদ্য ও পুষ্টির উৎস নয়, বরং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের কার্যকর হাতিয়ার। আধুনিক প্রযুক্তি, টিকা প্রদান, সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই খাতকে আরও এগিয়ে নিতে পারি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!