1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় এস এন এস সিএনজি ও ব্যাগ ফ্যাক্টরীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় এস এন এস সিএনজি ও ব্যাগ ফ্যাক্টরীর উদ্যোগে ফ্যাক্টরির স্টাফ, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীকে নিয়ে এক সাধারণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

উপস্থিত ছিলেন, এস এন এস সিএনজি ও ব্যাগ লিঃ এর চেয়ারম্যান মাহাবুবা রহমান, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ সুমন, ভান্ডাব মসজিদ ও মাদরাসার সভাপতি মোর্শেদুল আলম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহাম্মেদ কাজল, এস এন এস সিএনজির ম্যানেজার আবু ফাহাদ জনি। ছাত্রদল নেতা মাহমুদুল হাসান বাবু, কুহতান শিল্পি গোষ্টীর পরিচালক শাকিবুল্লাহ শামিম।

এস এন এস সিএনজি ও ব্যাগ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ সুমন জানান, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে ইফতারের সময় উপস্থিত হওয়ায় ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।

এলাকাবাসীরা কায়সার আহাম্মেদ কাজল বলেন, এমন আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি বছর ধারাবাহিকভাবে এই আয়োজন করায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, আল্লাহ তাআলা সকলের নেক আমল কবুল করবেন এবং এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!