1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় ৪৮০ বোতল ভারতীয় মদসহ পিকআপ আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

 

মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): ময়মনসিংহের ভালুকায় ৪৮০ বোতল বিদেশি মদসহ একটি পিকআপ আটক করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর উত্তরবাজার এতিমখানা এলাকা থেকে পিকআপ ভর্তি ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। থানা সূত্র জানা যায়, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সিগনাল দেয়। পুলিশের সিগনাল অমান্য করে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশ পিছু নিলে এতিমখানা এলাকার কাছে পিকআপটি রাস্তার পাশে রেখে চালক পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা পিকআপ ও মদ হাইওয়ে ফাঁড়িতে নেয়া হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহ হলে পুলিশ সেটির পেছনে ধাওয়া করে।

পরে এতিমখানা এলাকার কাছে পিকআপটি রাস্তার পাশে ফেলে রেখে চালক পালিয়ে যায়। এরপর গাড়ি তল্লাশি করে ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা পিকআপ ও মদ হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!