1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় ৩ নং ভরাডোবা ইউনিয়নে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন আলহাজ্ব মোর্শেদ আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌছে দিতে এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষ থেকে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৩ নং ভরাডোবা ইউনিয়নের জনগণের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ভরাডোবা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভালুকা উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন বাহারের সভাপতিত্বে ও ভালুকা উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক নাজমুল আলম বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবর রহমান মজু, রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার, নজরুল ইসলাম বিএসসি, খালেদা আক্তার নার্গিস,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, মাসুদ পারভেজ চান মিয়া, আলমগীর হোসেন, নাইমুল করিম জান্নাত, ইমতিয়াজ আহমেদ বুলবুল, ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, ভালুকা উপজেলা সেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল প্রমুখ।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!