1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জন-সাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এ্যাড: আনোয়ার আজিজ টুটুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভালুকা বিরুনিয়া বাজারে জন-সাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি করেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ময়মনসিংহ জেলার পিপি এ্যাড: আনোয়ার আজিজ টুটুল।

এসময় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ কালে তিনি বলেন, ‘ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে ধানের শীষে ভোট দিতে হবে। “আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। কোনো প্রকার

ভয়-ভীতি, জুলুম-নির্যাতন কিংবা অন্যায় প্রভাব যেন না থাকে। আমাদের লক্ষ্য হলো-একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে। ‘তিনি আরও বলেন, ‘ধানের শীষের বিজয় মানে হলো মানুষের বিজয়, দেশের বিজয়। আমরা কারো সঙ্গে সংঘাত চাই না, বরং জনগণের সঙ্গে সম্প্রীতি চাই।

আমাদের প্রতিটি নেতা-কর্মী সাধারণ মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করবে, তাদের পাশে দাঁড়াবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং দেশে একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

আজ আমি বিরুনিয়া ইউনিয়নের জনগণের প্রতি আহবান জানাচ্ছি, আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হোন। আপনার একটি ভোটই পারে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে, আপনার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে। রাষ্ট্র যখন গভীর সংকটে, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা ঘোষণা করেন। তা নিঃসন্দেহে এদেশের মানুষের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। ৩১ দফা রাজনৈতিক দল বা জোটের কর্মসূচি নয়, এটি দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র।

তাই আমি সকল সহযোদ্ধা, জনগণ ও ছাত্রসমাজকে বলব আসুন আমরা সবাই ৩১ দফা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হই। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।’ এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!