1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক উল্লাহ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): ময়মনসিংহের ভালুকায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে ভালুকা উপজেলা যুবদল।

মঙ্গলবার দুপুরে উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরীর নেতৃত্বে র‍্যালিটি উপজেলা যুবদলের অফিসের সামনে থেকে বের হয়ে ভালুকা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় যুবদলের অফিসে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান খান রুবেল, উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন, রানা পারভেজ রিপন, সারোয়ার আহমেদ অপু, হাবিবুর রহমান হাবিব সহ এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!