1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ভালুকার সামগ্রিক উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও গ্রীন অ্যান্ড ক্লীন ভালুকা গড়ার প্রত্যয়ে এক লাখ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে ভালুকা উপজেলা প্রশাসন। শিল্পাঞ্চল ভালুকায় পরিবেশবান্ধব এ কর্মসূচিতে ব্যাপকভাবে উপকৃত হবেন স্থানীয়রা। আরও বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন  ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।

রবিবার ৫ অক্টোবর বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের জেলা প্রসাশক মুহিদুল আলমের সভাপতিত্বে,উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদের  এর সঞালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার  মোঃ মোখতার আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, উপজেলা  বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, আবুল কালাম আজাদ, রুহুল আমীন।

পৌর বি এনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল,  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ভালুকা প্রসক্লাবের সদস্য আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!