1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় বিএনপি নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু মামলা থেকে খালাস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে দায়ের হওয়া দলীয় মামলা থেকে খালাস পেয়েছেন।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি ভালুকা উপজেলার বাটারফ্লাই এলাকার একটি বিষয় নিয়ে অনলাইনে অপপ্রচার ও ষড়যন্ত্রে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ভালুকা থানায় দলীয় একটি মামলা দায়ের হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে কোনো প্রকার অভিযোগের সত্যতা পাননি। পরবর্তীতে তিনি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিজ্ঞ আমলি আদালত তদন্ত কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে বিধিবদ্ধভাবে খালাস প্রদান করেন।

এদিকে প্রশাসনিক ও দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘ তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে ফখরউদ্দিন আহমদ বাচ্চুর বিরুদ্ধে উঠা এসব অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। কোন ধরনের দলীয় শৃংখলাভঙ্গ বা অপরাধের সাথে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর নুন্যতম সম্পৃক্ততা পাওয়া যায়নি।

এরই প্রেক্ষিতে, আদালতের চুড়ান্ত রায়ে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে দায়ের করা মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!