1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে শুভেচ্ছা মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধি: সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে ভালুকা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে ভালুকা সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এক শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড ইউ-টার্ন প্রদক্ষিণ করে সিটি গার্ডেনের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, খালেক পাঠান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য বাহারুল ইসলাম ঢালী, আমিনুল ইসলাম খান বাসান, আব্দুল কাইয়ুম সরকার রিপন, আঃ রহিম, আবু সাইদ তালুকদার, সুহেল তালুকদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা মহিলাদলের সভাপতি শামীমা রশিদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারু, সদস্য সচিব শেখ মেজবাহ উদ্দিন মাসুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান প্রমুখ।

এছাড়াও এসময় ভালুকা উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!