1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বাকৃবি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক (ওএসডি) কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর (সোহেল) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) সকালে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ কক্ষে ফ্যান ঝুলানোর রডের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান তার সহকর্মীরা। পরবর্তীতে কোতোয়ালী থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক জানান, ‘সোহেলের কক্ষ ভেতর থেকে লাগানো ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনাটিতে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। সোহেল (নিহত) যে টেবিলে উঠেছিল সেখানে তার জুতার ছাপও আছে। ধারণা করা হচ্ছে সেই টেবিল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে।’ কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি।

তদন্ত করে এটি আত্মহত্যা মনে হয়েছে। সুইসাইড নোট, মোবাইল আরো কিছু আলামত পেয়েছি। ময়নাতদন্তের পরই বিস্তারিত বলতে পারবো।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!