1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বর্ধিত সভার আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বর্ধিত সভার আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীতে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। তবে সভার স্থান এখনো চূড়ান্ত হয়নি।

আজ রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য জানান।

সভা বাস্তবায়নে রুহুল কবীর রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ছয়টি উপকমিটিও গঠন করা হয়েছে।

রুহুল কবীর রিজভী জানান, বর্ধিত সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা অংশ নেবেন।

চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জেলা বিএনপির সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্যসচিব; উপজেলা, থানা ও পৌর বিএনপির সভাপতি/ আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/ সদস্যসচিব, কেন্দ্রীয় ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্যসচিব এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও প্রাথমিক মনোনয়ন পাওয়া দলের প্রার্থীরা অংশগ্রহণ করবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!