1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় দবরদস্তা-মলঙ্গী খাল পুনঃখনন পরিদর্শনে নবাগত ইউএনও

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পঠিত

ফুলবাড়ীয়া প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের দবরদস্তা-মলঙ্গী খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে তিনি সরেজমিনে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, রাধাকানাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল করিম, যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

স্থানীয়দের প্রত্যাশা, খালটি পুনঃখনন সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!