1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার আছিমে বিটেক সুপার শপের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোবারক হোসাইন : বিটেক সিস্টেমে কেনাকাটা করলেই নিশ্চিত অর্থনৈতিক মুক্তি শিরোনামে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিমে বিটেক সুপার শপের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে আছিম বাজারের হাইস্কুল গেইটে আনুষ্ঠানিক ফিতা কেটে সুপার শপটির শুভ উদ্বোধন করেন বিটেক কমিউনিকেশন ওপিসির প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম।

এসময় অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। বিটেক কমিউনিকেশনের ফুলবাড়ীয়া ব্রাঞ্চ ম্যানেজার, জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ও বিটেক সুপার শপের প্রোপাইটার মোহাম্মদ জুয়েল রানা বলেন, এখানে যে কোন নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী সহ যাবতীয় কেনাকাটার মাধ্যমে লভ্যাংশের অর্ধেক টাকা গ্রাহকদের দেওয়া হবে।

এর আগে শাহাবুদ্দীন ডিগ্রী কলেজে বিটেক সিস্টেমে নিয়মিত কেনাকাটা করলেই নিশ্চিত অর্থনৈতিক মুক্তি এবং পন্য কিনলেই লাভ প্রচারে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিটেক কমিউনিকেশন ওপিসির প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম।

সেমিনারে কমিউনিকেশনের সদস্যবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা অংশ গ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন বিটেকের সেন্ট্রাল কো-অর্ডিনেটর সঞ্জিত কুমার বিশ্বাস, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ সোহেল রানা, জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ সুপ্রভা আক্তার ও জুনায়েদ সরকার সহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!