1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এনসিপি নেতা জাবেদ রাসিন

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা ও ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের প্রার্থী জাবেদ রাসিন আজ ফুলবাড়িয়া প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
মতবিনিময়কালে তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, উন্নয়ন পরিকল্পনা এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায্যতার প্রশ্নে এনসিপি সবসময় সোচ্চার থাকবে এবং ফুলবাড়িয়াকে একটি উন্নত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে তিনি সেগুলোর উত্তর দেন এবং গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।
মতবিনিময় সভায় প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!