1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় ব্যারিস্টার জাইমা রহমানের আকস্মিক সফর, উপস্থিত ছিলেন ব্র্যাক কর্মকর্তারা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আকস্মিক সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাঁর এ সফরের খবর আগে থেকে সংবাদকর্মী কিংবা স্থানীয় অনেকেই জানতেন না। এমনকি বিএনপির অনেক নেতাকর্মীর কাছেও বিষয়টি অজানা ছিল বলে জানা গেছে।

আজ সকালে তিনি ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের কালিবাজাইল গ্রামে যান। সেখানে মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত ব্র্যাক-এর একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখতে রাস্তার পাশে অসংখ্য মানুষ ভিড় করেন। তবে সফরটি ছিল সংক্ষিপ্ত এবং পূর্বঘোষণা ছাড়াই সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদ-এর মেয়ে তমারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফর শেষে তিনি এলাকা ত্যাগ করেন। তাঁর এ আকস্মিক আগমন নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!