1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় আছিম-পাটুলি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা আব্দুর রউফ রুব্বানীর মনোনয়ন

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া) : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১২ নং আছিম-পাটুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাওলানা আব্দুর রউফ রুব্বানীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়িয়া উপজেলা শাখা।

মাওলানা আব্দুর রউফ রুব্বানী এম.এ (বাংলা), কামিল (আল-হাদিস) এবং পটিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন। তিনি আছিম তালিমুল মিল্লাত দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়িয়া উপজেলা শাখার সাবেক আমির এবং বর্তমানে উপজেলা জামায়াতের কর্মপরিষদ ও শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে শিক্ষা, দ্বীনি খেদমত, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, তাঁর সততা, যোগ্যতা, অভিজ্ঞতা ও জনসম্পৃক্ত নেতৃত্ব আছিম-পাটুলি ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে মনোনয়ন ঘোষণাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা মাওলানা আব্দুর রউফ রুব্বানীর সফলতা কামনা করেন এবং তাঁর জন্য দোয়া চান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!