1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার ৪ কৃতি সন্তান পুলিশ সুপার পদে পদোন্নতি

  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: 

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদের ১৭৭ জনকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি দেওয়া হয়। গত মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়। প্রথম প্রজ্ঞাপনে ১৫০ জন এবং অপরটিতে ২৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মাঝে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কৃতি ৪ জন পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি প্রাপ্ত তারা হলেন ফুলবাড়িয়া উপজেলার ১২ নং আছিম পাটুলী ইউনিয়নের রামনগরের কৃতি সন্তান কুমিল্লা (বার্ড) এর সাবেক পরিচালক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইয়াসিন আলীর সুযোগ্য পুত্রবধূ ফাহমিদা হক শেলী,৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সুযোগ্য পুত্র মনিরুল ইসলাম মনির,১নং নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও গ্রামের শ্রী শুবুদ চন্দ্র দত্তের সুযোগ্য পুত্র পংকজ দত্ত, ভবানীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মাষ্টারের সুযোগ্য পুত্র মোঃ মাসুদ আনোয়ার এসপি হিসেবে পদোন্নতি পাওয়ায় বিভিন্ন গুনিজন অভিনন্দন জানিয়েছেন।

প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা হলেন জাপা’র কেন্দ্রীয় নিবাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বীরমুক্তি যোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের (পিপি) ও ফুলবাড়িয়া(ময়মনসিংহ) সমিতি ঢাকার সাধারণ সম্পাদক এডঃ গোলাম ছারোয়ার খান জাকির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ারুল হক খালেক,বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাহতাবউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ চৌধুরী প্রমুখ।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!