
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটির পরিচিতি ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুন) বিকেলে রাধাকানাই বাজারের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নেতাকর্মীদের মিছিলে পরিচিতি সভা জনসভায় পরিনত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।
বক্তব্যে তিনি ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার মানুষের ভোটাধিকার হরন করেছে। বর্তমানে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। দীর্ঘদিন রাধাকানাই ইউনিয়নের নেতৃত্ব আওয়ামী ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকলেও দুর্নীতির কারণে কোন উন্নয়ন হয়নি। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রদান করতে জনগণকে উদ্বুদ্ধ করতে কাজ করবে কৃষক দল। আশ্বস্ত করেন, নির্বাচিত হলে অবহেলিত এই ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন আলম মেম্বারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ফুলবাড়ীয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার, মাহবুবুল আলম সেলিম, মাসুদ আলম খান, রাধাকানাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আব্দুল হাই আর্মি ও ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তাফা তরফদার।
পরিচিতি ও সম্প্রীতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু ও আব্দুর রহিম মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসাইন। এতে জাতীয়তাবাদী কৃষক দল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।