1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার বাক্তায় বিএনপি নেতা তানভীর আহমেদ রানার পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাক্তা কৈয়ারচালায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং ফুলবাড়ীয়া আসনের সাবেক এমপি প্রয়াত প্রকৌশলী শামছউদ্দিন আহমেদের পুত্র বিএনপি নেতা তানভীর আহমেদ রানার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে কৈয়ারচালা অন্বেষণ উচ্চ বিদ্যালয় মাঠে বাক্তা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মীর আজাদ।

বক্তব্যে তিনি বলেন, ফুলবাড়ীয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শামছউদ্দিন আহমেদ তার সময়ে ফুলবাড়ীয়া আসনে ব্যপক উন্নয়ন সাধন করেছিলেন। তিনি আমৃত্যু দলের জন্য সংগ্রাম করে গেছেন। তার সন্তান তানভীর আহমেদ রানা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ।

তিনি বলেন, ফুলবাড়ীয়াকে উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করতে তানভীর আহমেদ রানাকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রত্যাশা করেন তিনি।

ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু, উপজেলা বিএনপির সদস্য প্রভাষক জাহাঙ্গীর কবির, সোলাইমান রিপন, বিএনপি নেতা নিজামুদ্দিন খান, উজ্জ্বল হোসাইন, বাক্তা ইউনিয়ন যুবদলের সভাপতি মুনায়েম খান, ভবানীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খোকন, যুবদল নেতা এবি সিদ্দিক, আরিফুল ইসলাম ও আনিসুর রহমান সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!