1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৪১ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে শহরের ফুলবাড়ীয়া চত্বর থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে একই স্থানে সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আশিকুল হক আশিক, ফুলবাড়ীয়া পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবু সালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিল, বাকি বিল্লাহ, জিয়াউল হুদা উজ্জ্বল, ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন সাদাত ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুমান মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম কিবরিয়া নাজমুল।

এসময় উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে কুদরত ই কামাল উজ্জ্বল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিভিন্ন হত্যা কান্ডের দায়ে বিচারের মুখোমুখি করতে হবে। এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!