1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় ভাতিজার বাঁশের লাঠির আঘাতে চাঁচার মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নেশাগ্রস্ত টিকটকার ভাতিজার বাঁশের লাঠির আঘাতে চাঁচা কবীর হোসেন (৩০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নর জঙ্গলবাড়ি চকপাড়া গ্রামে।

স্বজনদের তথ্যমতে, নিহত কবির হোসেন চকপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি বাড়ির পাশের একটি মাছের খামারে ঢাকরী করতো। স্থানীয়রা জানান, ঘাতক খোকা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২১) এলাকায় উশৃংখল হিসেবে পরিচিত এবং সে প্রায়শই নেশা করে উল্টাপাল্টা আচরণ করতো।

নিহতের অপর ভাতিজা ফরহাদ জানান, গতকাল বুধবার সন্ধ্যায় মাছের খামারে আরিফুল একা পেয়ে চাচার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। তৎক্ষনাৎ সে পানিতে লুটিয়ে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা পানি থেকে উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান দেখে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে ঢাকায় নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনাটি স্থানীয় থানায় খবর দিলে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রোকনুজামান বলেন, নিহতের ভাতিজা আরিফুলকে ঘটনার দুই দিন আগে তার অনৈতিক চলাফেরার বিষয়ে নিষেধ করলে ভাতিজা ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় মাছের খামারে চাচাকে একা পেয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পথিমধ্যে মারা যায়। লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আসামী পলাতক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!