1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় ভাঙা রাস্তা সংস্কার করে দিয়েছে জামায়াতে ইসলামী

  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া শহরের ছনকান্দা সড়কের ভাঙা অংশ সংস্কার করে দিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৮ জুলাই) ফুলবাড়ীয়া থানা প্রাঙ্গণের বিপরীতে মসজিদ আল্লাহু আকবর সংলগ্ন রাস্তাটির ভাঙা অংশ সংস্কার কার্যক্রম শুরু করেছে দলটি।

বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

জানা গেছে, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার কারণে তীব্র ভোগান্তিতে ছিলো পথচারীরা। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটতো বলে জানিয়েছেন স্থানীয়রা। এমতাবস্থায় প্রশাসনের কেউ রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি। অবশেষে জামায়াতে ইসলামী সংস্কার কাজে এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান উপকারভোগীরা।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম বলেন, বিগত সরকারের সময়ে চরম অন্যায় ও দুর্নীতির কারণে উন্নয়নমূলন কর্মকান্ড হয়নি। বর্তমানেও কোন উন্নতি হচ্ছে না। তাই বাধ্য হয়ে জনগণের কষ্ট লাঘব করতে জামায়াতে ইসলামী এগিয়ে এসেছে।

জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, চলাচলের অনুপযোগী এ রাস্তাটি মেরামতে বিভিন্ন সময়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সেটি প্রলম্বিত হওয়ায় উপজেলা জামায়াতে ইসলামী আপাতত সংস্কারের উদ্যোগ নিয়েছে। এসময় তিনি রাস্তাটি স্থায়ী সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ সহ অন্যান্যরা

উল্লেখ্য, ফুলবাড়ীয়া ময়মনসিংহ সড়কের পরেই এ রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। সড়কটি থানা প্রাঙ্গন থেকে রাধাকানাই হয়ে সরাসরি ত্রিশালে সংযুক্ত। নিয়মিত অসংখ্য গাড়ী যাতায়াত করে এ রাস্তা ব্যবহার করে। সড়কটির ফুলবাড়ীয়া অংশ দীর্ঘদিন কোন ধরনের সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরপুর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!