1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় বিকলাঙ্গ অসহায়কে স্বচ্ছলতা ফেরাতে এক লক্ষ টাকা প্রদান করলো প্রবাসী পরিবার মানবিক সংগঠন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মোবারক হোসাইন: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের পক্ষ থেকে পৌর ৭নং ওয়ার্ডের একজন প্রবাস ফেরত দুর্ঘটনার শিকার বিকলাঙ্গ অসহায়কে তার স্বচ্ছলতা ফেরাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে আহলে বায়াত বায়তুর রসুল নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে বিকলাঙ্গ অসহায়কে এক লক্ষ টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। এছাড়াও স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করে প্রবাসী পরিবার মানবিক সংগঠন।

এসময় এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের মোহতামিম মাওলানা হোসাইন আহমদ ঢালির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, দেশের জন্য প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাদের রেমিট্যান্সের উপর ভরসা করেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। ফুলবাড়ীয়াতে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের মানবিক কার্যক্রম প্রসংশার দাবি রাখে। এটি দেশের জন্য একটি রোল মডেল হতে পারে।

প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান চান, প্রকৌশলী ও সমাজসেবক আনোয়ার হোসেন জিন্নাহ, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, সাইফুল ইসলাম, উপদেষ্টা মজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা ও স্বেচ্ছাসেবক ফরিদ হোসেন প্রমুখ।

পরে স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান ও প্রবাস ফেরত দুর্ঘটনার শিকার বিকলাঙ্গ অসহায়কে তার স্বচ্ছলতা ফেরাতে নগদ এক লক্ষ টাকা প্রদান করে প্রবাসী পরিবার মানবিক সংগঠন।

প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দিদারুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান হবি ও শপন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে পৌরসভার অনুষ্ঠান সফল করতে দিকনির্দেশনা প্রদান করেন সাবেক সভাপতি দৌলত উর রহমান তরফদার, সহ সাংগঠনিক সম্পাদক মুনতাসির রহমান খোকন, প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, আবুল হোসাইন, উপদেষ্টা রফিকুল আলম, স্বাস্থ্য সম্পাদক শাহজাহান সিরাজ সাজু, আবুল কালাম, দপ্তর সম্পাদক মিনহাজ আলী আশরাফ, সিরাজুল ইসলাম, শিক্ষা সম্পাদক আফাজ উদ্দিন, তথ্য সম্পাদক কাজী রাকিব হোসেন, উপদেষ্টা হাফিজুল ইসলাম, নাজমুল হাসান, ইমরুল কায়েস, ওমর ফারুক, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম সেলিম, রাসেল মিয়া, সমাজ সেবা সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক কবির হোসেন, আনিছ মিয়া, কোষাধ্যক্ষ আমির হামজা, ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, পরিবেশ সম্পাদক হৃদয় খান রাসেল, সদস্য সচিব আলহাছ মিয়া ও সোহেল রানা, সদস্য আসাদ মোল্লা, নাজমুল হোসেন, আসাদুল ইসলাম, আয়নাল মন্ডল, রমজান আলী, মোহাম্মদ হাসান, রফিজ মিয়া, মমিনুল ইসলাম, আশরাফুল আলম, সাদিকুল ইসলাম, হামিদ সিকদার, আব্দুল হালিম, সাখাওয়াত হোসেন, মনির হোসেন, রাসেল মিয়া, আব্দুল খালেক, সফিকুল ইসলাম ও আমানউল্লাহ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!