1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় বাসে দুর্বৃত্তের আগুনে পুড়ে নিহত চালকের পরিবারের পাশে জামায়াতে ইসলামী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গতরাতে দুর্বৃত্তদের দেওয়া আগুন পুড়ে নিহত আলম এশিয়া প্রাইভেট পরিবহনের বাস চালক জুলহাস উদ্দিনের পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও আলম এশিয়া প্রাইভেট পরিবহন লিমিটেডের চেয়ারম্যান এসএম শাহজাহান সহ জামায়াতের নেতারা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া পৌর ভালুকজান এলাকায় জুলহাস উদ্দিনের বাড়িতে আসেন তারা। এসময় তারা নিহতের মা ও সহধর্মিণীকে সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান।

কামরুল হাসান মিলন উক্ত ঘটনার নিন্দা জানিয়ে বলেন, জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান এই ভুক্তভোগী পরিবারের পাশে সার্বিকভাবে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বলেন, শান্তিপ্রিয় ফুলবাড়ীয়াতে এ ধরনের কর্মকাণ্ডে জনসাধারণ উদ্বিগ্ন। এসময় তিনি সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।

আলম এশিয়া প্রাইভেট পরিবহন লিমিটেডের চেয়ারম্যান এসএম শাহজাহান তাৎক্ষণিক আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তার পরিবারে কেউ যোগ্য থাকলে তার প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হবে বলেও জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহ সহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!