1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ঈদ পুনর্মিলনী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের পবিত্র ঈদুল আযহা পরবর্তী আনন্দ উৎযাপনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, সংগঠনটির দেশে অবস্থানরত সদস্য মন্ডলী ও তাদের পরিবার এবং আত্মীয় স্বজনরা অংশ গ্রহণ করেন।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী, সাপ্তাহিক ফুলখড়ির সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাবেক সহ সভাপতি খোরশেদ আলম।

সভাপতির বক্তব্যে দিদারুল ইসলাম বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার বিভিন্ন পর্যায়ে অসহায়দের সহযোগীতা করে যাচ্ছে। ফুলবাড়ীয়ার প্রান্তিক পর্যায়ে তাদের সহযোগিতার কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম রুহুল আমিন, ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম বাদশা, কৃষকদল নেতা আব্দুল্লাহ আল কাফি শিহাব, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, সাইফুল ইসলাম, আবুল হোসাইন, উপদেষ্টা মজিবুর রহমান খান, বাসির চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা, সহ সাংগঠনিক সম্পাদক মোনতাছির রহমান খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক কাজী রাকিব হোসেন, সমাজসেবক কবি জালাল উদ্দীন, সংগঠনটির সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, মনির হোসাইন, নাজমুল হাসান, হাবিবুর রহমান ও ইমরান হোসাইন সহ অন্যান্যরা।

পরে উপস্থিতিদের অংশগ্রহণে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সহ ১৪ জনকে পুরস্কৃত করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় সংগঠনটির সকল পর্যায়ের সদস্যদের অংশ গ্রহণে ফটোসেশান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!