1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় পৌর কৃষক দল ৭নং ওয়ার্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতীয়তাবাদী কৃষক দল পৌর শাখার ৭নং ওয়ার্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরিচিতি সভার সভাপতিত্ব করেন ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক আব্দুল মোতালেব হোসেন মন্ডল।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল খালেক। এতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ফকর উদ্দিন মাসুম। এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সহ সভাপতি রফিকুল ইসলাম মাখন ও প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল।

বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতেই কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন। এসময় তারা অত্র এলাকার কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচনে ফুলবাড়ীয়ার প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকারের হাতকে শক্তিশালী করতে মাঠে কাজ করবে বলেও জানান।

পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মীর শাহজাহান, মোহাম্মদ আনিস মিয়া ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুমান মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড কৃষক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন মন্ডল, যুবদল নেতা সজিব হোসেন ও সুজন হোসেন মন্ডল সহ ওয়ার্ড কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শেষে অত্র ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা বিএনপির সদস্য হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম খলিল সানির সুস্থতা কামনা করে মুনাজাত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!