1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় তারেক রহমানের ৩১ দফা প্রচারে মামুনুর রশীদ মামুনের গণসংযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মোবারক হোসাইন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে আছিম বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদ মামুন।

এসময় তিনি বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে কুশল বিনিময় করেন এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন।

এর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মামুনুর রশীদ মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাংলার মানুষের অধিকার বাস্তবায়নের জন্য যথেষ্ট। এই দফার বাস্তবায়নে দেশের সংস্কার নিশ্চিত করা সম্ভব হবে। এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

গণসংযোগে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শাহজাহান মেম্বার, আব্দুল লতিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ফরাজী, উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তাফা সুরুজ, আব্দুল ওয়াদুদ মাস্টার, আব্দুল হেলিম, প্রভাষক আল আজম লিবলু, আইয়ুব আলী, শফিকুল ইসলাম, সুরুজ বিএসসি, গোলাম রাব্বানী মেম্বার, আব্দুল লতিফ খোকা, মাকসুদ জামান হিটলু, জহিরুল ইসলাম, আব্দুল লতিফ খোকা, ফকরুল ইসলাম, যুবদল নেতা হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, হিমেল চৌধুরী, মোস্তাফিজুর রহমান, ওবায়দুল ইসলাম রুবেল, আনোয়ার হোসেন সেলিম, হারুন অর রশীদ, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, সাব্বির হোসেন রবিন, জসিম উদ্দিন সহ আছিম পাটুলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!