1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় জুলাই স্মৃতি আন্ত স্কুল ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪০ বার পঠিত

ফুলবাড়ীয়া সংবাদ : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিতর্ক সংসদের আয়োজনে জুলাই স্মৃতি আন্ত স্কুল বিতর্ক ফাইনাল এবং ২০২৪-২৫ সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ পলাশীহাটা স্কুল এন্ড কলেজ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আরিফুল ইসলাম বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সৎচিন্তা, ব্যক্তিগত নৈতিকতায় দৃঢ়তা ও হৃদয়ে ভালোবাসা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি নির্মূল করতে শিক্ষার্থীদের অনুরোধ করেছেন।

এতে আরো বক্তব্য রাখেন জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধি ইদ্রিস আলী খান, পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং কলেজের শিক্ষক জয়নুল আবেদীন বাচ্চু, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর হাসান আসিফ, মাহবুব হাসান, মোতালেব হোসাইন, তাহছিনুল আবরার লিছান, ইবনে কাসির তারেক ও রেজোয়ান আহমেদ জিসান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া বিতর্ক সংসদের সভাপতি মইনুদ্দিন খান সিফাত এবং পরিচালনা করেন সদস্য সচিব ইমরান হাসান। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ২৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!