1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাব্বির হোসেন রবিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মোবারক হোসাইন(ফুলবাড়িয়া): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেন ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ছাত্রদলের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারী) বিকেলে এ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদ মামুনের নির্দেশক্রমে ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আগামীতে উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সাব্বির হোসেন রবিনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রা করে।

সাব্বির হোসেন রবিনের সমর্থনে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রদলের সমর্থকরা শহরের ছনকান্দা সড়ক এলাকায় সমবেত হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র্যালির নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আগামীতে ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সাব্বির হোসেন রবিন। এতে উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক সমর্থকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!