1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে দোয়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

মোবারক হোসাইন : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে ফুলবাড়ীয়া উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যনারে রাধাকানাই ইউনিয়নে ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ সাইফুল ইসলাম বাদলের বাড়িতে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা বোর্ডের সদস্য ও রেডিওলজি বিভাগের প্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও ফুলবাড়ীয়া বিএনপি নেতা ডাঃ সাইফুল ইসলাম বাদল।

এসময় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ সাফল্য এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে মুনাজাত করা হয়।

পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ডাঃ সাইফুল ইসলাম বাদল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামী দিনে তার নেতৃত্বে দেশ পরিচালনার প্রত্যাশা করেন।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া পৌর বিএনপির সদস্য আজহারুল আলম রিপন, দক্ষিণ জেলা যুবদলের সহ গণশিক্ষা সম্পাদক শাকের আহমেদ শাহিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের স্বাস্থ্য সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা জিয়া পরিষদের সদস্য আতিকুর রহমান সুজন, মনিরুজ্জামান রাসেল, পৌর জাসাসের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজন মন্ডল, বিএনপি নেতা জসিম উদ্দিন আর্মি ও আব্দুল আজিজ সহ অন্যান্য।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!