
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আন্তঃ উপজেলা ইউপি মেম্বার ঐক্য পরিষদ নামে বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের সমন্বয়ে নতুন সংগঠন গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে বাক্তা ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা ও সাধারণ সম্পাদক পদে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেনকে মনোনীত করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) উপজেলাব্যাপী জনসাধারণের কল্যাণ ও মানবাধিকার নিশ্চিত করণে নতুন সংগঠনের উপদেষ্টা এনায়েতপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হালিম ও কুশমাইল ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম স্বাক্ষরিত সংগঠনটির নিজস্ব প্যাডে এ কমিটি প্রকাশ করা হয়।
এতে সহ সভাপতি পদে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালাদহ ইউনিয়ন পরিষদের গোলাম সারোয়ার, ভবানীপুরের শহিদ মিয়া, রাধাকানাইয়ের আমিনুল ইহসান, নাওগাঁওয়ের হারুন অর রশীদ, কুশমাইলের হাবিবুর রহমান, দেওখোলার মোহাম্মদ আলী, রাঙামাটিয়ার ইসমাইল হোসেন, এনায়েতপুরের আব্দুল জব্বার, আছিম পাটুলীর গোলাম রাব্বানী, ফুলবাড়িয়ার আতাউর রহমান, বালিয়ানের আনোয়ার হোসেন ও পুটিজানার আব্দুল মান্নান মনোনীত হয়েছেন। এছাড়াও সদস্য পদে রয়েছেন নাওগাঁওয়ের মাসুদ সরকার, ইউসুফ আলী, শামসুল হক, পুটিজানার আব্দুল বারেক, বিল্লাল হোসেন, বালিয়ানের রফিকুল ইসলাম, দেওখোলার নজরুল ইসলাম, ফুলবাড়িয়ার নজর আলী, বাক্তার বিল্লাল হোসেন, রাঙামাটিয়ার আলমগীর হোসেন, এনায়েতপুরের তারা মিয়া, শাহজাহান সিরাজ, আশরাফুল ইসলাম, কালাদহের খোরশেদ আলম, নজরুল ইসলাম, আছিম পাটুলীর লাল মিয়া ও ভবানীপুরের কামাল হোসেন। মহিলা সদস্য পদে রয়েছেন নাওগাঁওয়ের বুলবুলি আক্তার, ফুলবাড়িয়ার নাছিমা খাতুন, এনায়েতপুরের সুফিয়া খাতুন ও নিলুফা খাতুন এবং রাধাকানাইয়ের জীন ক্যাটামিন পেট্রিয়াকা।
সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বারগণ অনেক সময় তাদের অধিকার থেকে বঞ্চিত থাকে। বিভিন্ন ক্ষেত্রে তারা ন্যায্য অধিকার না পাওয়ায় এলাকার সাধারণ মানুষ নাগরিক সুবিধা সঠিকভাবে পাচ্ছে না। তাই নতুন এই সংগঠন সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে নিয়ে তাদের সঠিক অধিকার ও জনসাধারণের কল্যাণ এবং মানবাধিকার নিশ্চিত করণে কাজ করবে।