1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইব্রাহিম আর নেই, জানাজায় মানুষের ঢল

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক(ফুলবাড়িয়া): ফুলবাড়িয়া উপজেলার প্রবীণ ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ী, ইব্রাহিম মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব ইব্রাহিম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশার পিতা।

রোববার রাতে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ জোহর ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাজা ও পরে জোরবাড়ীয়া কোদালিয়াপাড়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে বক্তৃতা দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুল আলম ফারুক; জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়িয়া আসনের প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন; জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিন; ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক; উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল এবং পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী প্রমুখ।

এদিকে, আলহাজ্ব ইব্রাহিমের মৃত্যুতে পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার, সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম খান এবং ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম।

শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!