1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ার কেশরগঞ্জ বাজারে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন- মামুনুর রশিদ মামুন

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক (ফুলবাড়িয়া): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে ফুলবাড়িয়া উপজেলার ১নং নাওগাও, ইউনিয়নের কেশরগঞ্জ বাজারে বিএনপি ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর নাওগাও ইউনিয়নের কেশরগঞ্জ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণের নেতৃত্ব দেন আসন্ন জাতীয় সংসদে ফুলবাড়িয়া আসনে মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুন।

মামুনুর রশীদ মামুন এসময় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বলেন,”বাংলাদেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা হিসেবে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই সময়ের দাবি। দেশের উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি এলাকার সর্বসাধারণের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোর্শেদ জাহান খোকন,আব্দুল লতিফ চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজী ,বিএনপি নেতা ওয়াদুদ মাস্টার,কালাদহ ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হোসেন সাজু,উপজেলা বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তাফা সুরুজ,ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবীর,সাবেক উপজেলা বিএনপির সদস্য ও ছাত্র দলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম খান খসরু যুবদল নেতা মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম,হাবিবুর দুলাল,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, উপজেলা জিসাসের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ,যুবদল নেতা জসিম উদ্দিন, নজরুল ইসলাম ছাত্রদল নেতা আব্দুল হাকিম মাষ্টার,উপজেলা বিএনপি নেতা আব্দুল হালিম, ইউনিয়ন বিএনপির নেতা আজিজুল ইসলাম সোহেল সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট প্রর্থনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!