1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ার কৃষি ফসলি উর্বর জমির মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট ও টাইলস : ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের ফসলের মাঠ থেকে ফসলি উর্বর জমির মাটি অবৈধ ভাবে বিক্রি হচ্ছে বিভিন্ন এলাকার ইট বাটা এবং টাইলস কোম্পানিতে, অসাধু ব্যবসায়ীরা অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ।

ফসলি উর্বর জমির মাটি অবৈধ ভাবে কতিপয় কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ কৃষকদের অল্পকিছু(নাম মাত্র) টাকা দিয়ে, বেশি দামে বিক্রি করা হচ্ছে ইট বাটা এবং সিরামিকস ও মেলামাইন কোম্পানিতে।

কোন সময় সরকারি খাস জমিতেও বেকু গাড়ী ব্যবহার করে মাটি বিক্রি করতে দেখা যায়, এই মাটি কাটার যন্ত্র বিশাল আকারের বেকু গাড়ী, এই যন্ত্র সব জায়গায় ব্যবহারের অনুমতি না থাকলেও প্রশাসনের সামনে দিয়ে প্রতিদিন অবৈধ ভাবে ব্যবহার চালিয়ে যাচ্ছে হরহামেশাই।

নষ্ট হচ্ছে ফসলি জমির উর্বরতা, অনেক কৃষিবিদ ও কৃষি বিশ্লেষক এবং অভিজ্ঞ কৃষক জানিয়েছেন দেশে খাদ্য শস্য উৎপাদন কম হওয়ার মূলকারন হিসেবে মাটির উর্বরতা হ্রাস পাওয়ার কারন উল্লেখ করে বলা হয়েছে জমির উপরিভাগ সরে গেলে /কেটে নিলে জমির উর্বরতা অনেকটাই কমে যাবে এটাই স্বাভাবিক।

অথচ আইনে আছে সহকারী ভূমি কর্মকর্তা বরাবর আবেদন এন মাধ্যমে অনুমতি পত্র ছাড়া কোন প্রকার ফসলি উর্বর জমি, সরকারি খাস জমির মাটি খনন করা /মাটি বিক্রি করা বৈধ বলে গণ্য হইবে না।

গ্রাম অঞ্চলে অধিকাংশ রাস্তা কাচা থাকায় বেকু গাড়ীর ব্যবহার বাড়তে রাস্তা ঘাট ও পরিবেশের ব্যপক ক্ষতি হচ্ছে। অথচ এই বেকু গাড়ী ব্যবহারে কারনে স্থানীয় সরকারের আওতায় ইউনিয়ন পরিষদের হত দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীন অবকাঠামো উন্নয়ন করার লক্ষে ৪০ দিনের কর্মসূচি বিলুপ্ত প্রায়।

পূর্বে মাটি বিক্রি করেছে এমন কয়েকজন কৃষকদের সাথে কথা বললে জানা যায় সমতল উর্বর ফসলি জমির মাটির উপরের অংশ বিক্রির কারনে আগের মতো ফসল হয় নাই, আরও আক্ষেপ করে বলেন আগে যদি বুঝতাম তাহলে গাড়ী প্রতি ২০০ টাকার জন্য মাটি বিক্রি করতাম না।

কিছু সচেতন কৃষক এবং কৃষি কাজে সংযুক্ত ব্যক্তিদের সাথে কথা বলে জানাযায়, যারা পূর্বে ফসলি জমির মাটি বিক্রয় করেছে তাদের অবস্থা খুবই খারাপ, তাদের জমির আশ পাশের জমির অবস্থাও খারাপ, না বুঝে অল্প কিছু টাকার জন্য আমরা এই ভূল করবো না কারন এই জমিতে ফসল ফলিয়ে আমার খাদ্যের জোগান দিতে হয়।

আর যারা অবৈধ ভাবে ফসলি উর্বর জমির মাটি ইট বাটা এবং সিরামিক ওটাইলস কোম্পানিতে বিক্রি করে আসছে তাদের বিরুদ্ধে প্রশাসনের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!