1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় মিনিবার ফুটবল খেলা উদ্বোধন করেন-স্বতন্র প্রার্থী অধ্যক্ষ সিরাজুল ইসলাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক (ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা লাঙল ভাঙা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ১৮ নভেম্বর) বিকেলে লাঙল ভাঙা বাজারের পূর্ব পাশে খেলায় অংশ গ্রহণ করে লাল সবুজ স্পোর্টিং ক্লাব কাটবওলা এবং পুটিজানা মডার্ন ক্লাব। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ১৫০ ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী উপজেলা বিএনপি নেতা,ময়মনসিংহ দক্ষিণ জেলা জিসাসের সহ-সভাপতি, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মাদক এবং অন্যায় অপকর্ম থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধূলার বিকল্প নেই। প্রান্তিক পর্যায়ে খেলার মান বৃদ্ধি করে আঞ্চলিক খেলোয়াড়দের উন্নত পর্যায়ে নিতে হবে।

এসময় তিনি আগামী দিনে ফুলবাড়ীয়া উপজেলাকে আধুনিক ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করতে সকলের দোয়া সমর্থন ও প্রত্যাশা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!