1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় বিএনপির আখতারুল আলম ফারুকের জনসভা জনসমুদ্রে পরিনিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক (ফুলবাড়িয়া): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০,ময়মনসিংহ -৬ ফুলবাড়িয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফুলবাড়িয়া উপজেলা বিএনপি আহ্বায়ক জননেতা আখতারুল আলম ফারুক এর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে জনসভা ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৮ নভেম্বর) বিকালে ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ধানের শীষে মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক।

জনসভায় মানুষের ঢল, উচ্ছ্বাসে মুখর জনসমুদ্র,“ধানের শীষে ভোট দিন — গণতন্ত্র ফিরিয়ে আনুন”এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জনসভা।একটাই লক্ষ্য দেশনেত্রী ও তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের বাংলাদেশ গড়া।

আখতারুল আলম ফারুক বলেন, ফুলবাড়ীয়া আসনে বিএনপিকে বিজয়ী করার মাধ্যমে সারা উপজেলার মৌলিক এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি কেন্দ্রে ধানের শীষকে বিজয়ী করার জন্য মাঠে কাজ অব্যাহত রাখতে হবে।

এসময় বক্তব্য রাখেন,ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি ফাহসিনা হক লীরা, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, কামরুজ্জামান মীর আজাদ,শাহীনূর মল্লিক জীবন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল,উপজেলা বিএনপির যুগ্ম জাকির হোসেন খান বাপ্পি,উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থকবৃন্দরা।

পরে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আখতারুল আলম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!