
স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া) : ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম ফুলবাড়ীয়া ইউনিয়নের তরুণ এবং যুবসমাজের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন।
বৃহস্পতিবার(২০ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এতে অংশ গ্রহণ করেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তরুণ সমাজ।
এসময় তারা আগামী সংসদ নির্বাচনে অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামকে বিজয়ী করতে বিভিন্ন কর্মপদ্ধতি নিয়ে সকলের সাথে মতামত ও পরামর্শমূলক আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আগামীর সমৃদ্ধ ফুলবাড়ীয়া গঠনে তরুণদের নিয়ে কাজ করতে হবে। তরুণদের দক্ষতার সাথে গড়ে তুলতে পারলেই বেকারত্বের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। তিনি বলেন, আগামীতে বিজয়ী হলে ফুলবাড়ীয়ার সকল রাস্তাঘাটের উন্নয়ন নিশ্চিত করে মানুষের সঠিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। ফুলবাড়ীয়ার প্রান্তিক পর্যায়ের নাগরিক সকল সুবিধা নিশ্চিত করে উপজেলাকে আধুনিক ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মুন্নাফ, ছনকান্দা যুব ঐক্যবদ্ধ ক্লাবের সভাপতি আহমদ আলী সরকার ও সমাজসেবক খাইরুল ইসলাম সহ অন্যান্যরা।