1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়া’য় জামায়াতের প্রার্থী চূড়ান্ত! কামরুল হাসান মিলন

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চলের ১১ আসনের মধ্যে নান্দাইল বাদে ১০টি সংসদীয় আসনে প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করেছে। ফুলবাড়ীয়া উপজেলা ময়মনসি-ংহ জেলার ময়মনসিংহ-৬ আসন নিয়ে গঠিত। ফুলবাড়িয়া ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫১নং আসন।

এর ধারাবাহিকতায় ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে জামাতের প্রার্থী চূড়ান্ত – হয়েছেন ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মুক্তাগাছায়- এড, মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ সদর- মাওলানা কামরুল আহসান এমরুল, ত্রিশালে-আসাদুজ্জামান সোহেল, ভালুকায় সাইফ উল্লাহ পাঠান ফজলু, গফরগাঁও-মাওলানা ইসমাইল হোসেন সোহেল, ইশ্বরগঞ্জ- অধ্যক্ষ মঞ্চরুল হক হাসান, গৌরীপুর-মাওলানা বদরুজ্জামান, ফুলপুর-তারাকান্দ- মাহবুব মন্ডল, হালুয়াঘাট-ধোবাউড়া- মাহফুজুর রহমান মুক্ত।

গত শুক্রবার (৩১ জানুয়ারী) এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক এড. মতিউর রহমান আকন্দ ও জামায়াতের ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!