1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়া’য় জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় ফুলবাড়িয়া কে.আই সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে সভাপতির দায়িত্ব পালন করেন, মোঃ ফজলুল হক শামীম- আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়িয়া উপজেলা শাখা।

ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোয়াজ্জেম হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, মোঃ আব্দুল করিম, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মাহবুবুর রশিদ ফরাজী, সাবেক জেলা আমীর অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, ফুলবাড়িয়া উপজেলা সেক্রেটারি ডা. মোঃ আব্দুর রাজ্জাক, ডা. মাহতাব উদ্দিন, মোঃ নুরুল ইসলাম, আব্দুল হামিদ (বকুল) প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, আপনারা যারা ওয়ার্ড দায়িত্বশীল আছেন আপনার সকলেই একেকজন জামায়াতে ইসলামীর প্রতিনিধি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমাদের কে মধ্যমপন্থী ও উমর হিসাবে সৃষ্টি করা হয়েছে। আমরা স্মরণ করব এই আন্দোলন করতে গিয়ে আমাদের কত ভাইকে শহীদ করা হয়েছে, আমাদের প্রাণ প্রিয় জামায়াতে আমিরকে শহীদ করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের শহীদ করে দিয়ে এ দেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামীন তাদের শাহাদাতের রক্তের বিনিময়ে এদেশের মানুষের মধ্যে ইসলামের জাগরন সৃষ্টি করে দিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!