1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় এক নারী প্রতারক আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৫২ বার পঠিত

ফুলবাড়িয়া(ময়মবসিংহ)প্রতিনিধি : ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পাওয়ানোর কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে এক নারী প্রতারক আটক করে পুলিশে সোপর্দ করেছে ফুলবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিস।

গতকাল রবিবার দুপুরের দিকে ফুলবাড়িয়া উপজেলা সমাজ সেবা অফিস ঐ নারীকে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করে। এ ঘটনায় সমাজ অফিসের ইউনিয়ন সমাজকর্মী মোঃ উমর ফারুক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া (ভাটিপাড়া) গ্রামের আবু হানিফার স্ত্রী মোছাঃ ইতি আক্তার (৪০) একই উপজেলার কুশমাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১৫ জন রোগির স্বজনের কাছ থেকে সমাজ অফিসের আর্থিক সুবিধা পাওয়ানোর কথা বলে ৩-৭হাজার টাকা পর্যন্ত ঘুষ গ্রহণ করে।

অভিযোগেরকারীদের ভাষ্যমতে ১৫জনের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা গ্রহণ করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে প্রতারককে পুলিশে সোপর্দ করা হয়।

থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান বলেন, একজন নারী প্রতারক পুলিশ হেফাজতে আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সাইফুল ইসলাম তরফদার
ময়মনসিংহ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!