1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্্যালী

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হল(ফুলবাড়িয়া): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মিনার থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বর্ণাঢ্য র‌্যালীটি আবার শহীদ মিনারে গিয়ে শেষ করেন।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ -৬ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম সরকার , যুবদল নেতা ফারুক হোসেন খান, ইউনিয়ন যুবদলের প্রকৌশলী আনোয়ার হোসেন সেলিম সরকার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন,ছাত্র দল আকরাম হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম বলেন, বিএনপি এ দেশের জনগণের আস্থার প্রতীক। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনই হবে বিএনপি’র প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, উপজেলা বিএনপি’র সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি এখন ঐক্যবদ্ধ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করব। কারণ ঐক্যবদ্ধ শক্তিই কেবল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!