1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

প্রথম ধানের শীর্ষের এমপি হীরা একজন সৎ মানুষ ছিলেন- বিগ্রেঃ জেনারেল ডাঃ সাইফুল ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭০ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: শুক্রবার (২ মে)দুপুরে ময়মনসিংহ ৬ (ফুলবাড়ীয়া) আসনের সাবেক এমপি মরহুম বীরমুক্তিযোদ্ধা খন্দকার আমিরুল ইসলাম হীরার কবর জিয়ারত করেন ও পরিবারের খোঁজখবর নেন সাবেক ছাত্রনেতা বিগ্রেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম বাদল (অবঃ)।সাবেক এমপির নিজ বাড়ী উপজেলার পুটিজানা ইউনিয়নে চলে যান বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম বাদল অবঃ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি মরহুম খন্দকার আমিরুল ইসলাম হীরার সুযোগ্য পুত্র ও উপজেলা বিএনপির সদস্য শাহ আলমগীর,পৌর বিএনপির সদস্য ও জেলা যুবদলের সহ সভাপতি মোঃ আজাহারুল আলম রিপন,উপজেলা বিএনপির সদস্য শামসুর রহমান সুমন,বিএনপির নেতা ইয়াকুব আলী,
জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাকের আহমেদ শাহিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মাহমুদ,সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান সুজন শিকদার,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার হোসেন জানি,পৌর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, মোঃ নাজমুল হক,মনিরুজ্জামান রাসেল,মনির হোসেন প্রমুখ।

বিগ্রেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম বাদল (অবঃ) বলেন,উপজেলায় প্রথম ধানের শীর্ষের এমপি।সাবেক এমপি মরহুম বীরমুক্তি যোদ্ধা খন্দকার আমিরুল ইসলাম হীরা একজন সৎ মানুষ ছিলেন। অন্যের কাজ না করে নিজের কাজ কেমনে করেন। এজন্য নিজের বাড়ির রাস্তাটাও পাকা করেনি।তিনি উপজেলা বাসীর জন্য কাজ করে গেছেন। তিনি আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এজন্য জনগণের আস্থা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!