1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫৬ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেলে ইউনিয়নের শিবগঞ্জ ফুলবাড়ীয়া সড়কের পালোয়ান মার্কেটে সংস্থাটির নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থাটির অভিভাবক সদস্য জয়নাল আবেদীন মেম্বার।

এতে বক্তব্য রাখেন পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক সাদরুল হাসান, অর্থ ও ত্রান সম্পাদক রফিকুল ইসলাম ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনামুল হক।

বক্তারা বলেন, পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষদের সহযোগিতা করে আসছে। এসময় তারা সংগঠনটির গতিশীলতা রক্ষায় ইউনিয়নের সকল পর্যায়ের প্রবাসীদেরকে সংস্থায় যোগদানের আহ্বান জানান। বলেন, অসহায় মানুষদের জন্য তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবক আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংস্থাটির অভিভাবক মোহাম্মদ আব্দুল লতিফ, আশরাফুল ইসলাম ইমন, মোহাম্মদ জাফর মিয়া, আবুল হোসেন, স্বেচ্ছাসেবক জাকির হোসেন, সমাজসেবক জামাল হোসেন ও মনির হোসেন প্রমুখ।

পরে নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে সকল প্রবাসী ও তাদের পরিবারের সুস্থতা কামনায় দোয়া করা হয়। মুনাজাত পরিচালনা করেন স্থানীয় একটি মসজিদের ইমাম হাফেজ মাওলানা তারেক জামিল।

পরে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধনে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কাটেন সংস্থার সাংগঠনিক সম্পাদক সাদরুল হাসান, অর্থ ও ত্রান সম্পাদক রফিকুল ইসলাম ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনামুল হক সহ অবিভাবক সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!