1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

নতুন সেনাপ্রধান কে এই ওয়াকার-উজ-জামান

  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৪৯৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: দেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে। আগামী ২৩ জুন থেকে নতুন সেনাপ্রধানের নিয়োগ কার্যকর হবে।

বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বর্তমানে লেফট্যানেন্ট জেনারেল হিসেবে চিফ অব জেনারেল স্টাফের (সিজিএস) দায়িত্ব পালন করছেন।

লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন এবং এর আগে তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিব ছিলেন।

তাঁর জন্ম ১৯৬৬ সালের ১৬ সেপ্টেম্বর। তার পৈতৃক নিবাস শেরপুর জেলায়। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করে লন্ডনের কিংস কলেজে মাস্টার্স করেন।

সেনাবাহিনীতে যোগদানের পর ১৯৮৫ সালে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন ওয়াকার-উজ-জামান। তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন।

ওয়াকার-উজ-জামান স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস এবং সেনা সদরদপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সেনা সদরদপ্তরের সামরিক সচিবের শাখাতেও তিনি বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন।

এরপর ২০২৩ সালের ৫ নভেম্বর আর্মি সার্ভিস কোরের সপ্তম ‘কর্নেল কমান্ড্যান্ট‘ হিসেবে অভিষিক্ত হন।

ওয়াকার-উজ-জামান অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে সিনিয়র অপারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে ওয়াকার-উজ-জামান বেগম সারাহনাজ কমলিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই মেয়ে রয়েছে। যারা হলেন, রাইসা জামান এবং শায়রা ইবনাত জামান।

ওয়াকার-উজ-জামান প্রয়াত জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা, যিনি ২৪ ডিসেম্বর ১৯৯৭ থেকে ২৩ ডিসেম্বর ২০০০ সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!