1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ধোবাউড়ায় ভারতীয় ১৩০ বোতল মদসহ তিন মাদককারবারী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় ১৩০ বোতল মদসহ তিন মাদককারবারীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে দেওলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে এসব মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, আতিকুর রহমান (২৭) শেরপুর জেলার বাসিন্দা, মোহাম্মদ আলী (৩২) ও আলমগীর (৩০) নেত্রকোণার দূর্গাপুর উপজেলার বাসিন্দা।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশে ও হালুয়াঘাট সার্কেলের তত্ত্বাবধানে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ওসি আল-মামুন সরকার জানান,“মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক চোরাচালান ও ব্যবসা বন্ধে ধোবাউড়া থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”

পুলিশ জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!