
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।