
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
বুধবার তিনি ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি আশা প্রকাশ করেন, ত্রিশালবাসী ধানের শীষ প্রতীকের পক্ষে তাদের মূল্যবান রায় প্রদান করবেন।
মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।