1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন হলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে নাজিম উদ্দিন খান

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন হলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধায় গফরগাঁও থেকে একটি অনুষ্ঠান শেষ করে ময়মনসিংহ যাওয়ার পথে যাত্রা বিরতির সময় ভালুকা বাস স্ট্যান্ড সারাবেলা ফুড গার্ডেনের সামনে ভালুকা উপজেলা কৃষক দলের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে এসব কথা বলেন তিনি।

নাজিম উদ্দিন খান বলেন ‘রাষ্ট্র যখন গভীর সংকটে, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা ঘোষণা করেন। তা নিঃসন্দেহে এদেশের মানুষের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। ৩১ দফা রাজনৈতিক দল বা জোটের কর্মসূচি নয়, এটি দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র। তাই আমি সকল সহযোদ্ধা, জনগণ ও ছাত্রসমাজকে বলব আসুন আমরা সবাই ৩১ দফা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হই।’

এসময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা কৃষকদলের আহবায়ক তরিকুল ইসলাম তারু, সদস্য সচিব শেখ মেজবাহ উদ্দিন মাসুদ, ভালুকা পৌর কৃষকদলের আহবায়ক খাইরুল ইসলাম খান, সদস্য সচিব তৌফায়েল আহমেদ টুটুল, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হুমায়ন কবির বুলবুল, যুগ্ন আহবায়ক আমিমুল হক খান, মোঃ শেখ জামান, সেলিম খান রুবেল সহ উপজেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!